
ফুলপুর বালিয়ায় কংশ নদীতে অজু করতে নেমে বৃদ্ধ নিখোঁজ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গোদারঘাট এলাকায় কংশ নদীতে অজু করতে নেমে আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার সময় কংশ নদীর ঘাটে অজু করতে নামেন আছির উদ্দিন।একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান।বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও রাত পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
Leave a Reply