
চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট বাজারে সরকারি অর্থায়নে নির্মিত দুইটি টলঘর (মাছ বাজার ও তরকারি বাজার) রাতের আধারে ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। টলঘর ভেঙ্গে নিয়ে তারা টলঘরের পাকা ফ্লোরটি ও ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, বিগত সরকারের সময়ে ২০১৬ সনে সরকারি অর্থায়নে দুইটি টলঘরটি নির্মিত হয়। উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের তদারকিতে এর নির্মান কাজ সম্পন্ন হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের পর বাজারের বজলুসহ একটি গ্রুপ রাতে টলঘর দুটি ভেঙ্গে নিয়ে গেছেন।
বাজার ব্যবসায়ীরা জানান, টলঘর ভেঙ্গে নেয়ায় মাছ ও তরকারি বিক্রেতারা এখন খোলা আকাশের নিচে রাস্তায় বসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্টে ব্যবসা করছেন ।
বজলুর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয় তার বক্তব্য জানা যায়নি ।
এলজিইডির চরফ্যাশন উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক বলেন, বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply