1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ ২৭/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ, গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ রেলস্টেশন এলাকা হতে ছিনতাইকারী পারভেজ পাপ্পু আহম্মেদ (২৫)পিতা-মোঃ আবুল হাশেম, মাতা-পারভিন, সাং-গলগন্ডা, মোঃ রফিকুল ইসলাম (৩৫) পিতা-মোঃ আলী হোসেন, মাতা-মোছাঃ গোলাপী বেগম, সাং-চরকালিবাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ আহাদ (২০), পিতা-মোঃ ফালান , মাতা-মোছাঃ পারভিন, সাং-গয়েশপুর, বর্তমান ঠিকানা মালগুদাম , থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ, মোঃ সাগর হৃদয় হোসেন সাগর (২৩) পিতা-মোঃ শাহীন, মাতা-মোছা মনোয়ারা, সাং-চরলক্ষিপুর, মোঃ বাপ্পি (৪৯), পিতা-মৃতঃ আব্দুল্লাহ, মাতা-আমেনা বেগম, সাং-আকুয়া দক্ষিনপাড়া, ঙৃ আমিরুল (৩৫), পিতা-মৃতঃ জালাল উদ্দিন, মাতা-আমেনা খাতুন, সাং-আকুয়া মড়লপাড়া, মনিরুজ্জামান মনির(৩৮), পিতা-মৃতঃ আবুল হোসেন, মাতা-মাসুদা বেগম, সাং-আর.কে.মিশন রোড, রিপন চন্দ্র দে (৩৪), পিতা-রঞ্জন চন্দ্র দে, সাং-পুলিশ লাইন বউ বাজার কাশর, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ‌্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ ইতোপূর্বের একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানায় গত তিন দি‌নে এ পর্যন্ত ২৪ জন ছিনতাইকারী‌র বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন