1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

চাঁদপুর জেলায় একযোগে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলির আদেশ

আলমগীর বাবু --চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

চাঁদপুরে একযোগে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলির আদেশ
প্রশাসনিক গতিশীলতা ও জনস্বার্থে চাঁদপুর জেলার আটটি উপজেলার একযোগে ৩১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই বৃহৎ রদবদল করা হয়।

উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, চাঁদপুর মো: এরশাদ উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে (স্মারক নং: ৪৬.৪২.১৩০০.০০০.০৩০.০৩.০০০৭.২৬-৫২৮) ৩১ জন কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে আগামী ০৯/০৮/২০২৬ তারিখের মধ্যে তাদের নতুন বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ১০/০৮/২০২৬ তারিখে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা ও কর্মস্থল:

১. জনাব মোঃ আবু বকর সিদ্দিক তালুকদার: আশিকাটি ইউপি (চাঁদপুর সদর) থেকে উত্তর আলগী ইউপি (হাইমচর)।

২. জনাব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন: শাহমাহমুদপুর ইউপি (চাঁদপুর সদর) থেকে গুপ্টি পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ)।

৩. জনাব শংকর আচার্য্য: মৈশাদী ইউপি (চাঁদপুর সদর) থেকে চান্দ্রা ইউপি (চাঁদপুর সদর)।

৪. জনাব মোঃ মনসুর আহমেদ: তরপুরচন্ডী ইউপি (চাঁদপুর সদর) থেকে হাটিলা পূর্ব ইউপি (হাজীগঞ্জ)।

৫. জনাব তাসলিমা আক্তার: বালিয়া ইউপি (চাঁদপুর সদর) থেকে হাটিলা পশ্চিম ইউপি (হাজীগঞ্জ)।

৬. জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী: ইব্রাহিমপুর ইউপি (চাঁদপুর সদর) থেকে চরদুঃখিয়া পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ)।

৭. জনাব মো: বশির উল্লাহ খন্দকার: চান্দ্রা ইউপি (চাঁদপুর সদর) থেকে নায়েরগাঁও উত্তর ইউপি (মতলব দক্ষিণ)।

৮. জনাব মো: আজহারুল ইসলাম: উত্তর আলগী ইউপি (হাইমচর) থেকে আশিকাটি ইউপি (চাঁদপুর সদর)।

৯. জনাব মো: বিল্লাল হোসেন: আলগী দুর্গাপুর দক্ষিণ ইউপি (হাইমচর) থেকে শাহমাহমুদপুর ইউপি (চাঁদপুর সদর)।

১০. জনাব মো: জসিম উদ্দিন রনি: চরভৈরবী ইউপি (হাইমচর) থেকে মৈশাদী ইউপি (চাঁদপুর সদর)।

১১. জনাব মো: দিদারুল আলম: গণ্ডামারা দক্ষিণ ইউপি (হাজীগঞ্জ) থেকে গাজীপুর ইউনিয়ন পরিষদ (হাইমচর)।

১২. জনাব মো: রফিকুল ইসলাম: হাটিলা পশ্চিম ইউপি (হাজীগঞ্জ) থেকে ইসলামাবাদ ইউপি (মতলব উত্তর)।

১৩. জনাব অন্তু দে : গুপ্টি পূর্ব ইউপি (ফরিদগঞ্জ) থেকে মেহের দক্ষিণ ইউপি (শাহরাস্তি)।

১৪. জনাব মো: দেলোয়ার হোসেন: গুপ্টি পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ) থেকে বাগাদী ইউপি (চাঁদপুর সদর)।

১৫. জনাব মো: কামাল হোসেন: গোবিন্দপুর দক্ষিণ ইউপি (ফরিদগঞ্জ) থেকে বালিয়া ইউপি (চাঁদপুর সদর)।

১৬. জনাব মোঃ ইব্রাহীম খলিল: নায়েরগাঁও উত্তর ইউপি (মতলব দক্ষিণ) থেকে সাদুল্লাপুর ইউপি (মতলব উত্তর)।

১৭. জনাব মোার মশিউর রহমান: নায়েরগাঁও দক্ষিণ ইউপি (মতলব দক্ষিণ) থেকে দক্ষিণ আলগী ইউপি (হাইমচর)।

১৮. জনাব মানসী সাহা: খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (মতলব দক্ষিণ) তরপুরচন্ডী ইউপি (চাঁদপুর সদর)।

১৯. জনাব রাজীব চন্দ্র ভক্ত: ইসলামাবাদ ইউপি (মতলব উত্তর) থেকে রূপসা দক্ষিণ ইউপি (ফরিদগঞ্জ)।

২০. জনাব মোহাম্মদ মানিক মিয়া: সাদুল্লাপুর ইউপি (মতলব উত্তর) থেকে কড়ইয়া ইউপি (কচুয়া)।

২১. জনাব মোঃ জসীম উদ্দিন মজুমদার: ফরাজীকান্দি ইউপি (মতলব উত্তর) থেকে উপাদী উত্তর ইউপি (মতলব দক্ষিণ)।

২২. জনাব মো: জুবায়ের হোসেন: এখলাছপুর ইউপি (মতলব উত্তর) থেকে চরভৈরবী ইউপি (হাইমচর)।

২৩. জনাব মো: করিম আহমদ দীপু: দুর্গাপুর ইউপি (মতলব উত্তর) থেকে নায়েরগাঁও দক্ষিণ ইউপি (মতলব দক্ষিণ)।

২৪. জনাব মো: মাইনুল ইসলাম পাটোয়ারী: রায়শ্রী দক্ষিণ ইউপি (শাহরাস্তি) থেকে আশ্রাফপুর ইউপি (কচুয়া)।

২৫. জনাব সঞ্জীব চন্দ্র চন্দ: চিতোষী পূর্ব ইউপি (শাহরাস্তি) থেকে হাজীগঞ্জ সদর ইউপি (হাজীগঞ্জ)।

২৬. জনাব মোঃ ওয়ালী উল্যাহ: কচুয়া উত্তর ইউপি (কচুয়া) থেকে গুপ্টি পূর্ব ইউপি (ফরিদগঞ্জ)।

২৭. জনাব মকবুল হোসেন পাটোয়ারী: কচুয়া দক্ষিণ ইউপি (কচুয়া) থেকে এখলাছপুর ইউপি (মতলব উত্তর)।

২৮. জনাব মোহাম্মদ ফখরুল আহম্মেদ: আশ্রাফপুর ইউপি (কচুয়া) থেকে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন দক্ষিণ ইউপি (হাজীগঞ্জ)।

২৯. জনাব মোঃ জাকির হোসেন মৃধা: জহিরাবাদ ইউপি (মতলব উত্তর) থেকে গোয়াট দক্ষিণ ইউপি (কচুয়া)।

৩০. জনাব মৃত্যুঞ্জয় চক্রবর্তী: গোয়াট দক্ষিণ ইউপি (কচুয়া) থেকে বড়কূল পূর্ব ইউপি (হাজীগঞ্জ)।

৩১. জনাব তপন চন্দ্র ভৌমিক: বড়কূল পূর্ব ইউপি (হাজীগঞ্জ) থেকে গোয়াট উত্তর ইউপি (কচুয়া)।

চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের স্থানীয় সরকার প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গতিশীল করার লক্ষ্যেই জনস্বার্থে এই বদলি আদেশ জারি করা হয়েছে।

এই আদেশের অনুলিপি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চাঁদপুরের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপরলক্ষিত ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে উল্লিখিত ইউনিয়ন পরিষদে বদলী/পদায়ন বহাল থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চাঁদপুর জেলায় একযোগে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলির আদেশ

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন