
ময়মনসিংহের সদরের আলালপুরে নিপা অটো রাইস মিলের ভেতরে অবস্থিত ইস্পাহানি এগ্রোর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২.২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষ।
জানা যায়, রাত ১২ হতে ভোর ৪.৩০ মিনিট পর্যন্ত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৬ টি পাইপ লাইনের মাধ্যমে। দীর্ঘ ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ময়মনসিংহ সদরের আলালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী বেপারী’র পুত্র মোঃ খলিলুর রহমান সাহেবের রাইস মিলের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গোডাউনের ভেতরের সমস্ত মালামাল পুড়ে গেছে, এতে সংরক্ষিত বীজ ধান ও অন্যান্য উপকরণ ছিল। ঠিক কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ধারণা করা যাচ্ছে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য যে, এখানে আরো বেশ ক’টি গোদাম ছিল সাথে একটি পেট্রোল পাম্প। আগুনের কারণে দুর্ঘটনা এড়াতে ময়মনসিংহ – শেরপুর হাইওয়েতে বেশকিছু সময় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
Leave a Reply