
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে ফলাফলে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। ইংরেজি, গণিত ও হিসাববিজ্ঞান—এই তিন বিষয়ে তুলনামূলক কম পাসের হারও বোর্ডটির সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজাল্ট থেকে এসব তথ্য জানা যায়।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬৬ হাজার ২৫০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৫৪৯ জন মেয়ে এবং ৩৩ হাজার ৬৬৮ জন ছেলে। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪ হাজার ১২৩ জন মেয়ে এবং ৩ হাজার ৫৬৪ জন ছেলে।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পাসের হার তুলনামূলক কম। ইংরেজি বিষয়ে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গণিতে পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। আর হিসাববিজ্ঞান বিষয়ে পাসের হার ৭৮ দশমিক ৩২ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। একই সঙ্গে এ বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী এবার পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর ২৮৫ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন এবং ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমির একজন পরীক্ষার্থী শতভাগ সাফল্য অর্জন করেছেন।



Leave a Reply