1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পত্নীতলায় পাশের হার ৬২.৪৩; ১টি প্রতিষ্ঠানের সবাই ফেল

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৭ জন পাস করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তিনটি ধারার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৬২ দশমিক ৪৩ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ১০ আগস্ট ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় পত্নীতলায় মোট ২ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩৬৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৮ দশমিক ০৬ শতাংশ। এ পরীক্ষায় ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় মোট ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১১ জন পাস করেছে। এ বিভাগে পাসের হার ৫২ দশমিক ৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, পত্নীতলার চকনোদাবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নিলেও কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়
সারাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ফেল ৬ লাক্ষ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় পাশের হার ৬২.৪৩; ১টি প্রতিষ্ঠানের সবাই ফেল

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন