1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

তারাকান্দায় নদীর পানিতে পাওয়া গেলো ১ম শ্রেণীর শিক্ষার্থীর মৃতদেহ

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কাঠুরী গ্রামের আব্দুল আলী (ছোট্টো মিয়ার) ছেলে ১ম শ্রেণীর ছাত্র হাসান এর মৃতদেহ বাড়ির কাছের নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

আজ ১২ আগষ্ট (বুধবার) বিকেলে তার লাশ নদীতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তা সনাক্ত করেন।

জানা যায়, কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী হাসান মিয়া গতকাল ১১ আগষ্ট মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হলে বাড়ি ফিরে আসে। কিন্তু পরবর্তী সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সকলে মিলে আশেপাশের সকল বাড়িতে খোঁজ করেন। না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় মাইকিং করেন। পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। আজ সকালেও আত্মীয় পরিজনদের বাড়ি স্কুলে খোঁজ করার পর আবারও মাইকিং করা হয়। কিন্তু বিকেলে আজ নদীতে থেকে হাসানকে মৃত উদ্ধার করা হয়।

হাসানের মৃত্যু’র খবর শোনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় নদীর পানিতে পাওয়া গেলো ১ম শ্রেণীর শিক্ষার্থীর মৃতদেহ

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন