
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক এসএসসি পরীক্ষার্থীর (১৪) মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
আজ ১২ আগষ্ট ( বুধবার) উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই (পশ্চিমপাড়া) এলাকায় ইসলাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী স্থানীয় বাসিন্দা মুকুলের মেয়ে এবং পশু ডাক্তার শাহজাহান এর ভাতিজি। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়,দুই দিন আগে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে আজ পঙ্গুয়াই (পশ্চিমপাড়া) এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া সম্পন্ন করছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply