1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ—এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল হক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জগেন্দ্রলাল সরকারসহ সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় ১০টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) গঠন করা হবে। এসব সংগঠনের সঙ্গে ৩৫০ জন আদিবাসী নারী যুক্ত থাকবেন। প্রকল্পটির মূল তিনটি অ্যাপ্রোচ হলো—আদিবাসীদের সংগঠিত করা, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংযোগ স্থাপন।

দুই বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে সিবিও নেটওয়ার্ক গড়ে তোলা, নারীর নেতৃত্ব বিকাশ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন, সরকারি সেবার সঙ্গে সংযোগ স্থাপন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

25 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন