
ময়মনসিংহে KMF International Company Ltd.-এর ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ ডাটা হ্যাক করে ১০ হাজার মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দাবি করার অভিযোগে মোঃ ইয়ানাছ মাহমুদ পিয়াল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিলের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা তিনদিন অভিযান চালিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) শহরের কাচিঝুলি হামিদ উদ্দিন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। পরে নিয়মিত মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply