
ময়মনসিংহ সদরের দাপুনিয়া বাজারে( আল আমিন এর স’মিলের সামনে) রিক্সায় উড়না পেঁচিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহের দাপুনিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৌখিনারা আক্তার সৌজি ফুলপুর উপজেলা সাহেব রোড এলাকার মরহুম রফিকুল ইসলাম মতি’র মেয়ে এবং ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানজিল আহমেদের বড় বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় করে স্কুলে যাওয়ার সময় তার ওড়না অসাবধানতা কারণে হঠাৎ করে অটোরিকশায় পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার খবর শুনে তাঁর কর্মস্থল, বাবার ও শ্বশুর বাড়িতে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবার পরিজন, শিক্ষার্থী এবং সহকর্মীগণ।
Leave a Reply