
ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলার লাঙ্গল জোড়া গ্রামে ধান ক্ষেত থেকে ইউপি মেম্বার ফজলুল হকের ভাই নজরুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনার পর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
নজরুল ইসলাম কে কোদালের আচার দিয়ে মাথায় আঘাত করে, হত্যা করা করেছে, এক নারী। পুলিশ সুত্রে জানা যায়। উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্ক ছিল নজরুল ইসলামের।
ঘটনার দিন রাতে নজরুল ইসলাম ঐ নারীর বাড়িতে যায়। তারা একান্ত সময় কাটায়। এসময় শারিরিক সম্পর্ক নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে ঐ নারী পাশে থাকা কোদালের আচার দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করে। নজরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে চলে যায় এবং রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আসামী নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীও দিয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে আসামী আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।
Leave a Reply