1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

পত্নীতলায় ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর পূর্বপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় আমির আলীর ছেলে সামসুল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর বাবা বাবুলের বলে শনাক্ত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন