1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার; প্রধান শিক্ষক আটক

রবিউল ইসলাম :-মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নাম লেখা ব্যানার ব্যবহার করার অভিযোগে এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ওই ব্যানার ব্যবহার করা হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের র‍্যালিতে।
এঘটনায় প্রধান শিক্ষক আবুল হাশেমকে আটক করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র‍্যালিতে একটি ব্যানার বহন করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
র‍্যালি শেষে তিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা সাটুরিয়া থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, আবুল হোসেন শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

সাটুরিয়া সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশাররফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই শিক্ষককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার; প্রধান শিক্ষক আটক

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন