1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নির্বাচনের তারিখ নির্ধারণ হলেও দায়িত্ব পালনে বাধার সম্মুখীন সরকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৯ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষিত হলেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরকারের সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন পরিচালনার জন্য আসেনি। সরকারপ্রধান জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
ড.ইউনূস ব্যক্তিমাত্র নন,তিনি ১৮ কোটির প্রতিনিধিত্ব করেন: জয়নুল আবদিন ফারুক
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ঢাকার চারটি নদী—বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা—দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বাস্তবায়ন শুরু হবে তুরাগ নদী পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে।

এছাড়া তিনি জানান, টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, গারোদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজওয়ানা হাসান আরও জানান, আগামী ২৪ মে মধুপুর অঞ্চলের সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

নির্বাচনের তারিখ নির্ধারণ হলেও দায়িত্ব পালনে বাধার সম্মুখীন সরকার

23 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com