1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শপথ কেবল একটি ফরমালিটি:ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

নিজেকে ‘জনতার মেয়র’ হিসেবে আখ্যা দিয়ে কোরবানির ঈদের আগেই ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটি করপোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “শপথ কেবল একটি ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব হলো ঈদের আগে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিশ্চিত করা।”
নির্বাচনের তারিখ নির্ধারণ হলেও দায়িত্ব পালনে বাধার সম্মুখীন সরকার
তিনি আরও জানান, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নকর্মীদের দায়িত্ব পালনে তিনি সহযোগিতা করবেন।

দক্ষিণ সিটি করপোরেশন নিয়েও পরিকল্পনার কথা জানিয়ে ইশরাক লেখেন, “দক্ষিণে সাবেক কাউন্সিলর ও গত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক একটি মনিটরিং টিম অনুমোদন দেবো। ১৬ ঘণ্টার মধ্যেই একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করবো। দক্ষিণের পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আমিও থাকবো।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শপথ কেবল একটি ফরমালিটি:ইশরাক হোসেন

23 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন