1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বৈদেশিক মুদ্রার বাজারে ওঠানামা,স্থিতিশীল ডলার – বাড়তি ইউরো ও পাউন্ডের দর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০০ বার পঠিত

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার লেনদেনও দিনদিন বাড়ছে। চলতি সপ্তাহে বেশ কিছু মুদ্রার বিনিময়মূল্যে ওঠানামা লক্ষ্য করা গেছে।

এনসিসি ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন ডলার সর্বোচ্চ ১২২ টাকায় স্থিতিশীল ছিল। তবে বেশিরভাগ মুদ্রার দর বেড়েছে।
গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৬ টাকা ৪০ পয়সায়, যেখানে সপ্তাহের সর্বনিম্ন ছিল ১৬৪ টাকা ৪১ পয়সা। ইউরোর সর্বোচ্চ বিনিময়মূল্য ছিল ১৪০ টাকা ৭৬ পয়সা (বৃহস্পতিবার), যা মঙ্গলবার ছিল ১৩৮ টাকা ৫৮ পয়সা।

অস্ট্রেলিয়ান ডলারের দর কিছুটা কমে সর্বোচ্চ ছিল ৭৮ টাকা ৭০ পয়সা (বুধবার) এবং সর্বনিম্ন ৭৮ টাকা ১৫ পয়সা।

মালয়েশিয়ান রিঙ্গিতের দামে তেমন পরিবর্তন না থাকলেও সর্বোচ্চ ছিল ২৮ টাকা ৬৩ পয়সা (সোমবার) এবং সর্বনিম্ন ২৮ টাকা ২০ পয়সা (বুধবার)।

সিঙ্গাপুর ডলারের দর বেড়ে বৃহস্পতিবার পৌঁছায় ৯৬ টাকা ১২ পয়সায়, যা সপ্তাহের শুরুতে ছিল ৯৫ টাকা ৩২ পয়সা।

সৌদি রিয়াল সামান্য কমে সপ্তাহজুড়ে ছিল ৩২ টাকা ৫৩ পয়সায়। কানাডিয়ান ডলারের সর্বোচ্চ দর ছিল ৮৭ টাকা ৬৪ পয়সা (বুধবার)।

এদিকে ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ ১ টাকা ৪৪ পয়সা পর্যন্ত গুনতে হয়েছে গ্রাহকদের।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বৈদেশিক মুদ্রার বাজারে ওঠানামা,স্থিতিশীল ডলার – বাড়তি ইউরো ও পাউন্ডের দর

23 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন