
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের সনদ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন শতাধিক পরীক্ষার্থী।
আরিচা ঘাটে সিএনজি তল্লাশিতে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
সোমবার দুপুরে তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন। আন্দোলনকারীরা দাবি করেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ২৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।
বিক্ষোভে অংশ নেওয়া প্রার্থীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাঁদের ফেল করানো হয়েছে। তাদের দাবি, বাদ পড়া পরীক্ষার্থীদেরও উত্তীর্ণ ঘোষণা করে সনদ দেওয়া হোক।
অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিন রিমান্ড
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার স্বপ্ন দেখছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। এনটিআরসিএর প্রতি অবিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ বিষয়ে এনটিআরসিএ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply