
ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হাদি।
Leave a Reply