
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী থানাধীন শাহাব্দীপুর এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সারওয়ার হোসেন (৩০)।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সারওয়ার হোসেন রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকার আব্দুস সোবাহান ও মাকসুদা বেগমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সারওয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। শাহাব্দীপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গোদাগাড়ী থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় সনাক্ত করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে সনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply