1. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

রূপসা সেতুর নিচে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে ঝাঁপ দেন। র‍্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। যেহেতু ঘটনাস্থল নদীর ভেতরে, তাই বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবারডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
উল্লেখ্য, গত ১১ মে সাংবাদিক বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তারা ছিলেন নিঃসন্তান।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা ছিলেন। সর্বশেষ তিনি সংবাদ প্রতিদিন পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ওয়ান টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ছাড়াও দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহসহ একাধিক গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন।

তার মৃত্যুতে খুলনার সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com