
রাষ্ট্রপতির পদত্যাগও আসন্ন,সরকারের চূড়ান্ত পতন সময়ের ব্যাপার
টানা দুই দিনের বিক্ষোভ-সংঘর্ষে বিপর্যস্ত হয়ে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে নেপালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওদেল দায়িত্বে থাকায় সরকারের আনুষ্ঠানিক পতন এখনো হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতিও শিগগিরই পদ ছাড়তে পারেন।
সরকার ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই রাজধানী কাঠমান্ডুতে তরুণ-শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। সোমবার তা সহিংস রূপ নিলে পুলিশের গুলিতে অন্তত ২৫ জন প্রাণ হারান। নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও জনঅসন্তোষ ঠেকানো যায়নি।
কারফিউ জারির পরও উত্তাল জনতা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরকারি বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগ চালায়। এর মধ্যেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী অলি, আর সরকারের পূর্ণ পতন এখন সময়ের অপেক্ষা।
Leave a Reply