1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ঢাবি ভিসির সঙ্গে অসদাচরণে ছাত্রদল সভাপতিকে ধিক্কার সারজিস আলমের

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সিনেট ভবনে ঘটে যাওয়া উত্তপ্ত বাকবিনিময়ের একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সারজিস আলম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের আচরণ রীতিমতো বেয়াদবি। একজন শিক্ষকের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার ন্যূনতম যোগ্যতা না থাকলে তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও অধিকার নেই।

তিনি আরও মন্তব্য করেন, যৌক্তিক আপত্তি থাকলে সেটির সমাধান প্রক্রিয়া অনুসরণ করেই করা উচিত। কিন্তু ভিসির সামনে টেবিল চাপড়ে ‘তুই-তোকারি’ করা লজ্জাজনক। সারজিস বলেন, “যে মিডিয়ার সামনে শিক্ষককে ধমকাতে পারে, তার মতো ছাত্রনেতা দেশের জন্য লজ্জার। ধিক্কার জানাই।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঢাবি ভিসির সঙ্গে অসদাচরণে ছাত্রদল সভাপতিকে ধিক্কার সারজিস আলমের

09 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com