1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সৌদির সঙ্গে মিল রেখে পত্নীতলায় অর্ধ শতাধিক মানুষের ঈদ উদযাপন

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় অর্ধশতাধিক মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করে ঈদ উদযাপন করেছেন । গত ১০ বছর ধারাবাহিকভাবে উদযাপন করে আসছেন।

বুধবার (২৭মে) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট সহ বিভিন্ন এলাকা থেকে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেয় নারীরাও। পরে ধর্মীয়রীতি অনুযায়ী তারা পশু জাবাই করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সৌদির সঙ্গে মিল রেখে পত্নীতলায় অর্ধ শতাধিক মানুষের ঈদ উদযাপন

27 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন