টাঙ্গাইলের মধুপুরের ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকার একটি গারো পরিবারকে বন্দুকের নলের মুখে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বনশিল্প উন্নয়ন সংস্থা তথা বশিউক বা রাবার উন্নয়ন কতৃপক্ষ। কর্তব্যরত আনসারদের মারমুখি আচরণ দেখে মনে হলো এটা একাত্তর। এ ঘটনায় সারাদেশে নিউজ প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ ১১মার্চ (বুধবার) মধুপুরে গারো আদিবাসী পরিবারকে উচ্ছেদের ঘটনায় মধুপুর উপজেলার নির্বাহী অফিসার এবং মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দের উপস্থিততে যে সকল আশ্বাস দিয়েছেন।
১.আদিবাসী পরিবারকে উচ্ছেদ করা যাবেনা।
২. রাবার বাগানের ম্যানেজার সীমানা নির্ধারণ করে দিবেন আদিবাসী পরিবারের জন্য।
৩. ঘর উঠার খুঁটি রাবার বাগানের ম্যানেজার কিনে দিবেন। যেহেতু তারাই ভেঙে ছিল।
৪. ইউএনও ২ (দুইবান) টিন এবং নগদ ৬ হাজার টাকা সহযোগীতা দিবেন ক্ষতিগ্রস্থ পরিবারকে।
৫. সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রতাহার করা হবে।
এভাবেই আলোচিত ঘটনার সকল পক্ষ কে নিয়ে সমাধান করা হয়েছে।
Leave a Reply