
রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য (কলমাকান্দা–দুর্গাপুর) এম.এ করিম আব্বাসীকে দেখতে গেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
আজ ২৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে করিম আব্বাসীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল এমপি অসুস্থ করিম আব্বাসীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply