
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়ন এর মধুপুর (বটতলা) গ্রামের মোঃ আকরাম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ ৯ জুন (মঙ্গলবার) নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
সে মধুপুর বটতলার পূর্ব পাড়ার খোকন মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply