1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী ​ প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

সংবাদমাধ্যমের ইতিবাচক ও মানবিক ভূমিকার কারণে অবশেষে অবসান ঘটল একটি পরিবারের নিখোঁজ স্বজনের আকুলতা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে মারা যাওয়া সেই অজ্ঞাতপরিচয় বৃদ্ধের পরিচয় মিলেছে। গত ৮ই জুন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে নিহতের পরিবার তার ছবি ও শারীরিক বিবরণ দেখে পরিচয় শনাক্ত করে যোগাযোগ করেছেন।

​নিহত ওই বৃদ্ধের নাম মোঃ মাজেদ আলী (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৬ নম্বর গোমস্তাপুর ইউনিয়নের বলিয়া এলাকার বাসিন্দা। পরিবারে তার তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মাজেদ আলী দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় (মাথার সমস্যা) ভুগছিলেন এবং জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করতেন। গত আনুমানিক ৬-৭ দিন আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে গতকাল (৮ই জুন) গণমাধ্যমে তার মৃত্যুর সংবাদ, পত্রিকায় নিউজ দেখে আমরা নিশ্চিত হই যে এটি আমার বাবার লাশ।
জীর্ণ-শীর্ণ শারীরিক গঠন ও পকেটে থাকা ভিক্ষার খুচরো টাকার বিবরণ দেখে বড় ছেলে মোঃ ফারজেন আলী নিশ্চিত হন যে এটিই তার নিখোঁজ বাবা। এরপরই তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় গণমাধ্যমকর্মীর সাথে যোগাযোগ করেন।

​নিহতের বড় ছেলে মোঃ ফারজেন আলী আবেগময় কণ্ঠে জানান
বাবা মানসিক সমস্যার কারণে প্রায়ই বাড়ি থেকে বাইরে চলে যেতেন। এবার ৬-৭ দিন ধরে নিখোঁজ থাকায় আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। গণমাধ্যমে আসা নিউজের মাধ্যমে জানতে পারি বাবার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আমরা আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গোদাগাড়ী থানায় এসেছি।

​উল্লেখ্য, গত কয়েকদিন আগে ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুলতানগঞ্জ বাজারের পাশে এক বৃদ্ধকে রাস্তার ধারে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার তাকে দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে সময় তার পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র না পাওয়ায় এবং পকেটে ৩৬০ টাকার কয়েন ও নোট থাকায় তাকে ভিক্ষুক বা ভবঘুরে ধারণা করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

​গোদাগাড়ী থানা পুলিশ জানিয়েছে, গণমাধ্যমের সংবাদ দেখে নিহতের পরিবার পরিচয় শনাক্ত করে থানায় যোগাযোগ করেছে। আজ সকালে পরিবারের লোকজন থানায় আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আইডেন্টিফিকেশন শেষে লাশটি আনুষ্ঠানিক হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com