1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

তারাকান্দায় মাদক কারবারীর সন্ত্রাসী হামলায় ৩ জন গুরুতর আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের ​রামচন্দ্রপুর এলাকায় মাদক বিক্রি এবং প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করায় কাউসারসহ ৩ জনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত ও নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন ও তার দলবল।

আজ ৯ জুন (মঙ্গলবার) এ ঘটনা ঘটেছে। বর্তমানে আহত কাউসার ও অন্য সহযোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কাউসারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন দীর্ঘদিন ধরে কাউসারের বাড়ির পাশে বসে প্রকাশ্য মাদক বিক্রি এবং তার দলবল নিয়ে মাদক সেবন (বিভিন্ন নিশাদ্রব্য)করে আসছিল। এলাকার পরিবেশ নষ্ট হওয়া এবং যুবসমাজ ধ্বংসের হাত থেকে বাঁচাতে কাউসার ও তার সঙ্গীরা মামুনকে এই অপকর্মে বাধা দেন। এই প্রতিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী মামুন ও তার সঙ্গীয় সশস্ত্র কিশোর গ্যাং কাউসারসহ তিন জনের ওপর অতর্কিত হামলা চালায়। রামদা, চাপাতি, মারাত্মক দেশীয় অস্ত্র দিয়ে কাউসারের মাথা, হাত ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

​অভিযুক্ত মামুন এলাকার একজন চিহ্নিত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বেও মাদক বিক্রি এবং অপরাধমূলক নানান কর্মকাণ্ডের জন্য সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল এবং জেল খেটেছে। জেল থেকে জামিনে বের হয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং এলাকায় পুনরায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলে।

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে মাদক কারবারি ও সন্ত্রাসী মামুন’কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করেন। তা না হলে এলাকায় যুবসম্প্রদায় ধ্বংস হয়ে যাবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় মাদক কারবারীর সন্ত্রাসী হামলায় ৩ জন গুরুতর আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

09 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com