
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে থানা পুলিশের সহযোগিতায় কলসিন্দুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন দোকান তদারকি করে অনিয়ম শনাক্ত করা হয়। এর মধ্যে দুই দোকানে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।
পরে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী, দুই দোকানিকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের অধিকার সুরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য বিক্রি বন্ধে বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Leave a Reply