1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

তারাকান্দা উপজেলায় মাদকের টাস্কফোর্সের অভিযান, ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমান আদালতে ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড এবং ০১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে তারাকান্দা উপজেলার মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স।

আজ ৭ জুলাই (মঙ্গলবার) দিনব্যাপী মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়৷ প্রাপ্ত অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে তারাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় জনৈক ফারুকের বাড়িতে মাদকসেবনরত অবস্থায় ০১) সেলিম ফকির, পিতা: আশরাফ ফকির; ০২) আবুল হাসেম, পিতা: মৃত জসিম উদ্দিন; ০৩) মুসলিম ফকির, পিতা: আশরাফ ফকির-কে আটক করা হয়৷ অভিযুক্ত ০৩ (তিন) জনের দোষ স্বীকার এবং উপস্থিত ব্যাক্তিদের স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ জনকে যথাক্রমে ০৬ মাস, ০২ মাস এবং ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷

অভিযুক্ত আরেকজন ফারুক, পিতা রমজান আলীর নিকট ০৪ (চার) গ্রাম পরিমাণ হিরোইন পাওয়া যায় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরোইনের কারবারের সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বিধায় তার নামে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিদর্শক জনাব কানিজ ফাতেমা-কে নির্দেশ দেয়া হয়৷

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন জনাব মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট৷ সার্বিক সহযোগিতা করেন এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট৷
এ সময় তারাকান্দা থানা পুলিশের একটি চৌকস টিম, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷ তিনি সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেন এবং মাদকসংক্রান্ত যেকোন তথ্য থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান৷

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দা উপজেলায় মাদকের টাস্কফোর্সের অভিযান, ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা

07 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন