
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত ছেলে ফারুক আহমেদ (৩০)-কে আটক করেছে পুলিশ। হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply