1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে’: অধ্যক্ষ ইউনুস শরীফ

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

“জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
​বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণেই ছাত্র-জনতার ক্ষোভ থেকে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে।” তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। এই চেতনা কেবল অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা নয়; বরং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা।
​আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, নিজাম উদ্দিন, বরকত উল্লাহ, কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা.অলিউল্লাহ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জুলাই স্মৃতি নিয়ে ​বক্তব্য দেন শিক্ষার্থী নাজমুন নাহার রত্না,আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা,মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শ হৃদয়ে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
​আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে’: অধ্যক্ষ ইউনুস শরীফ

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন