
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন এর দর্জিগাতি থেকে বনপলাশিয়া যাতায়াতের সুবিধার্থে রাংসা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ,গালাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রিজটি উদ্বোধনের ফলে দীর্ঘদিন ধরে দর্জিগাতি ও বনপলাশিয়াসহ আশপাশের এলাকার মানুষের রাংসা নদী পারাপার ও যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তবে এলাকাবাসী ও প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী মেম্বার এর দাবি ৩টি ইউনিয়নের গালাগাঁও, তারাকান্দা কামারিয়া জনসাধারণের যাতায়াতের একমাত্র সুবিধাজনক এ সেতুটি স্থায়ীভাবে নির্মিত হলে চলাচলের সুবিধা হবে। সেই সাথে উপজেলা সদরে আসতে ৫ কিলোমিটার রাস্তা বেঁচে যাবে।





Leave a Reply