1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ধোবাউড়ায় সচেতন নাগরিকদের উদ্যােগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালী

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার মুন্সিরহাট বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মুন্সিরহাট বাজারে ৭নংবাঘবেড় ইউনিয়নের জনসচেতন নাগরিক ও মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও মুন্সিরহাট মুসলিমইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক ব্যবসা ও সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপজেলা প্রশাসন ও পুলিশপ্রশাসনের কাছে দাবি জানান।

ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুবুল আলম বাবুল, বক্তব্য বলেন মাদকের সাথে জড়িয়ে পরছে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা, এখুনি মাদক বন্ধের বিরুদ্বে প।প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মাদক পুরো এলাকা বা যুব সমাজকে ধ্বংশ করে ফেলবে, তাই আসুন আমরা সবাই মিলে মাদকে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি।
বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকার, সাবেক ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ এনামুল হক বিজয়, মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তাতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়াজ উদ্দিন প্রমূখ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত, বাঘবেড় ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, কাজ করার জন্য আহ্বান জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ধোবাউড়ায় সচেতন নাগরিকদের উদ্যােগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালী

06 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন