
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন এর চন্দপুরে দীর্ঘ ২৮ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার করা হলো রাশেদুল নামের এক যুবকের লাশ। নিহতের পিতার নাম শাহজাহান, বাড়ি চন্দপুর (কুকাইল)গ্রামে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক, মুজাম্মেল ও জসিম নামে তিন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ দিন আগে রাশেদুল হঠাৎ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর অবশেষে ৬ সেপ্টেম্বর রাতে উদ্ধার করা হয় রাশেদুলের মৃতদেহ।
ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে রফিক, মুজাম্মেল ও জসিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রাশেদুলের পরিবার ও চন্দপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা গ্রেফতারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply