1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প ও দরিদ্র রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে ৯ নম্বর সোরা মধ্যপাড়া যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে জটিল ও কঠিন রোগে আক্রান্ত নারী-পুরুষসহ মোট ১১০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন এমবিবিএস চিকিৎসক শেখ আরাফাত হোসেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে ব্রতী ধারাবাহিকভাবে প্রতি মাসে আটটি করে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করে আসছে। এসব ক্যাম্পে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ, স্বাস্থ্যসহায়ক প্রশিক্ষণ, প্রাথমিক যুবদক্ষতা প্রশিক্ষণ, রক্তের গ্রুপ পরীক্ষা, নেবুলাইজেশন, বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশুদের গাইনি চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্থল ক্লিনিক ও ভাসমান ট্রলারের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্রতী সমাজ কল্যাণ সংস্থা শিশু পুনর্বাসন, সুপেয় পানির পুকুর খনন, গৃহায়ন, আয়বৃদ্ধিমূলক উপকরণ প্রদানসহ মানবাধিকার, শিক্ষা ও বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়ে গাবুরা ইউনিয়নে দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছে।

দুর্গম ও দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্রতীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাতায়াতব্যবস্থার সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবা প্রাপ্তির প্রতিবন্ধকতার কারণে যারা নিয়মিত চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাঁদের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সহায়ক হয়ে উঠেছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন, সুপেয় পানি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন