1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮২ বার পঠিত

ইরান যদি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে পাল্টা আঘাতে রাজধানী তেহরানকে ‘জ্বালিয়ে দেওয়া’ হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ হামলার জন্য ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
“সংবাদে বাঁধা ছুটি”
শনিবার (১৪ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে কাৎজ বলেন, ‘ইরানের স্বৈরশাসকরা দেশটির সাধারণ জনগণকে জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে বিশেষ করে তেহরানের নাগরিকদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতে পারে।’

তিনি আরও বলেন, “ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের অপরাধমূলক ক্ষেপণাস্ত্র হামলার কঠিন মূল্য দিতে হবে। যদি (আয়াতুল্লাহ আলী) খামেনি আমাদের ভূখণ্ডে হামলা চালানো অব্যাহত রাখেন, তবে তেহরান জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল: তেলআবিবে ভয়াবহ বিস্ফোরণ,নিহত অন্তত ৩
সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন