1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।”
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘এসেসমেন্ট টুলস’ কার্যক্রম,লক্ষ্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেকোনো দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হলো দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ। বৈষম্য ও বঞ্চনার সময়ে তারাই প্রতিরোধ গড়ে তোলে। আমাদের ইতিহাসে জুলাই মাসের ছাত্র-যুব-জনতার অভ্যুত্থান তার প্রমাণ।”

তিনি আরও বলেন, “মাদক চোরাচালানে নারী, শিশু ও কিশোরদের ব্যবহার উদ্বেগজনক। এতে অপরাধপ্রবণতা ও মাদকাসক্তি উভয়ই বাড়ছে। এ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র, মহিলা ও শিশু বিষয়ক, এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।”

নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের প্রসঙ্গ তুলে তিনি জানান, এসব মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আইন সংশোধন, তফসিলভুক্তকরণ ও কৌশলগত নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সরকারের সদিচ্ছায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪’ প্রণীত হয়েছে। প্রথম ব্যাচ ইতোমধ্যে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছে।”

এছাড়া তিনি জানান, ১,৪০০ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। মাদকাসক্তদের জন্য পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

তিনি বলেন, “মাদকবিরোধী লড়াই কেবল আইন প্রয়োগে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন।”

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, সেরা তিনটি বেসরকারি নিরাময় কেন্দ্র এবং মাদকবিরোধী প্রচারণায় বিশেষ অবদান রাখায় দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। উপদেষ্টা ‘ড্রাগ রিপোর্ট ২০২৫’ ও দিবস উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এর আগে তিনি বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন নিরাময় কেন্দ্রের অংশগ্রহণে নির্মিত মাদকবিরোধী স্টল ঘুরে দেখেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

26 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com