1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

মেটাকে অপতথ্য ও ঘৃণাত্মক কনটেন্ট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশে ঘৃণা ছড়ানো ও সামাজিক সম্প্রীতি ব্যাহতকারী অপতথ্য মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নামে থাকা ৯৭৭টি স্থাপনার নাম পরিবর্তন: সরকারের ঘোষণা
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “অপতথ্য একটি বড় সমস্যা। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে একটি ভুল তথ্য বা মন্তব্য পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমনটি ঘটানোর চেষ্টা করেন। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনাদের অবশ্যই আরও কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, “ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় হলেও এটি বিপজ্জনকও হতে পারে যদি নৈতিক মানদণ্ড অনুসরণ না করা হয়।”

বৈঠকে মিলনার জানান, মেটা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে আমরা বাংলাদেশের জন্য একটি নিবেদিত টিম পরিচালনা করছি এবং সম্প্রতি বিভিন্ন সরকারি সংস্থা ও মানবাধিকার সংগঠনের সঙ্গে বৈঠক করেছি।”

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও উপস্থিত ছিলেন। তিনি উল্লেখ করেন, মেটা-ভিত্তিক এআই এবং এলএলএম প্রযুক্তি এখনো ইংরেজিভাষার ওপর অতিমাত্রায় নির্ভরশীল, যা বাংলা ভাষাভাষীদের জন্য কার্যকর নয়। এ ক্ষেত্রে বাংলা ভাষায় আরও বেশি কনটেন্ট ব্যবস্থাপনা ও বিশ্লেষণ সক্ষমতা তৈরির ওপর জোর দেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার মেটার প্রতিনিধিরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মেটাকে স্থানীয় ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে দক্ষ কনটেন্ট পর্যালোচক নিয়োগ, বাংলা ভাষায় এলএলএম এবং এআইভিত্তিক অনুভূতি বিশ্লেষণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এছাড়া বাংলাদেশের ভেতরে ক্যাশ সার্ভার ও এজ রাউটার স্থাপনের মাধ্যমে পরিষেবার মান উন্নয়ন, ব্যান্ডউইথ ব্যবহারে দক্ষতা এবং ব্যক্তিগত তথ্যের (PII) নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
নির্বাচন সামগ্রী ক্রয় সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করবে ইসি:সচিব
বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ এবং বিটিআরসি প্রতিনিধিরা নাগরিক নিরাপত্তা রক্ষায় ক্ষতিকর পোস্ট দ্রুত অপসারণ, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য শনাক্তে সতর্কতা ব্যবস্থা, মব সন্ত্রাস ও আত্মহত্যা সংক্রান্ত বিষয়েও মেটার আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মেটাকে অপতথ্য ও ঘৃণাত্মক কনটেন্ট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

26 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com