1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

মেহেরপুরে পদযাত্রা শেষে এনসিপি আহ্বায়কের ঘোষণা:”জুলাইয়ের ঘোষণাপত্রে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ”

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪১৫ বার পঠিত

“১৯৭১ সালে মেহেরপুর থেকেই এসেছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবার নতুন একটি ‘জুলাই ঘোষণাপত্র’-এর মাধ্যমে বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে।” — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে ‘জুলাই অভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা-শেষ পথসভায় তিনি এ কথা বলেন। শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে কলেজ মোড়ে এসে শেষ হয়।
সোনারগাঁয়ের বনায়ন কর্মসূচির উদ্বোধন স্থগিত
নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের পরে মুজিববাদী সংবিধানের মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছিল। ৫৪ বছরেও সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা নতুন সম্ভাবনা পেয়েছি। সেই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে। এবার আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে।”

তিনি আরও জানান, এনসিপি একটি নতুন ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নিচ্ছে, যার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠিত হবে।
ভারতের ঘটনার ভিডিও বাংলাদেশ বলে ছড়ানোর অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট
পদযাত্রা ও পথসভায় আরও উপস্থিত ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, এবং মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ ও সোহেল রানা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মেহেরপুরে পদযাত্রা শেষে এনসিপি আহ্বায়কের ঘোষণা:"জুলাইয়ের ঘোষণাপত্রে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ"

09 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন