1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

এলাকাবাসীর দাবি পূরণ, শিবালয়ে দুর্ঘটনাপ্রবণ স্থানে বসছে স্পিডবেকার

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২৯ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে স্পিডবেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

ইউএনও জানান, মহাসড়কের উথলী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডবেকার স্থাপন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী বৃষ্টি কমলেই আগামী তিন থেকে চার দিনের মধ্যে কাজ শুরু হবে। প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আপাতত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে দুটি অস্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে স্পিডবেকার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে চিকিৎসা নিতে এসে একই পরিবারের দুইজন নিহত হন এই এলাকাতেই। এর আগে কয়েকদিন আগেও একজন শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে এবং হাসপাতাল, স্কুল, মাদ্রাসা, ক্লিনিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে ওই স্থানে দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটিতে মারা যান আ. গনি সরকার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। আহত হন আরও তিনজন, যাঁরা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ সোমবার রাতে একই পরিবারের দুইজন প্রাণ হারান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এলাকাবাসীর দাবি পূরণ, শিবালয়ে দুর্ঘটনাপ্রবণ স্থানে বসছে স্পিডবেকার

15 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com