
ফরিদপুরের সালথা উপজেলায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালমারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
https://cutt.ly/PrZ2925R
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
https://cutt.ly/PrZ2925R
পুলিশের তথ্য অনুযায়ী, অন্তরা ও তার স্বামী দুই সন্তানকে নিয়ে সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণকেন্দ্রের সরকারি ঘরে বসবাস করতেন। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে স্বামী মিরু তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পরই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
https://cutt.ly/PrZ2925R
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। এ কারণে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
https://cutt.ly/PrZ2925R
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply