1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনীর তিক্ত অভিজ্ঞতা

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোহিনী নব্বই দশকে দর্শকের হৃদয় জয় করেছিলেন। তামিল, তেলেগু, মালায়ালম থেকে কন্নড়— নানা ভাষার সিনেমায় অভিনয় করে তিনি সাফল্য অর্জন করেন। শিবাজি গনেসান, চিরঞ্জীবী, মোহনলাল থেকে মাম্মুটি— দক্ষিণের প্রায় সব বড় তারকার সঙ্গেই তাকে পর্দায় দেখা গেছে।
তবে এই দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের আড়ালে লুকিয়ে আছে তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি বিকটনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি।

মোহিনী জানান, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’-র শুটিংয়ের সময় তিনি গভীর অস্বস্তিতে পড়েছিলেন। পরিচালক আরকে সেলবামনি তাকে একটি স্যুইমসুট দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেন। কিন্তু এতে তিনি রাজি ছিলেন না।

“আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম, কেঁদেছিলাম এবং কাজটি করতে অস্বীকৃতি জানাই। অর্ধেক দিন শুট বন্ধ ছিল। আমি বলেছিলাম, আমি সাঁতার জানি না, আর একজন পুরুষ প্রশিক্ষকের সামনে এমন পোশাকে শেখা আমার পক্ষে অসম্ভব। নারী প্রশিক্ষকও ছিল না। কিন্তু শেষ পর্যন্ত আমাকে জোর করেই ‘উদাল থাঝুভা’ গানের দৃশ্যটি করতে হয়।”
তিনি আরও বলেন, পরে একই দৃশ্য ফের শুট করার চেষ্টা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, করবেন না। তখন ইউনিটের পক্ষ থেকে জানানো হয় শুট বন্ধ হয়ে যাবে। উত্তরে মোহিনী বলেন, “সেটা তাদের সমস্যা, আমার নয়।” অভিনেত্রীর মতে, ‘কানমনি’ ছিল তার একমাত্র সিনেমা যেখানে তাকে অতিরিক্ত গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছিল— তার সম্মতি ছাড়াই।মোহিনীর ভাষায়, “কখনো কখনো শিল্পীদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়। সেই কারণেই সিনেমাটি আমার জীবনে তিক্ত স্মৃতি হয়ে আছে।”
দীর্ঘ ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন **‘মারুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘নাডোডি’, ‘গাডিবিডি আলিয়া’, ‘লালি’**সহ বহু জনপ্রিয় সিনেমায়। বলিউডেও তাকে দেখা গেছে— ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যান্সার’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনীর তিক্ত অভিজ্ঞতা

15 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com