1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ব্যস্ত শহরে উড়াল সেবা আনছে উবার

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পঠিত

শহরের যানজট এড়িয়ে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিচ্ছে উবার। সানফ্রান্সিসকোভিত্তিক এই রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান ঘোষণা করেছে, আগামী বছর থেকেই উবার অ্যাপের মাধ্যমে যাত্রীরা সরাসরি হেলিকপ্টার ও সি-প্লেন বুক করতে পারবেন।

উবার এই সেবার জন্য কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন–এর সঙ্গে। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী প্রতিষ্ঠান ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। ফলে সেবা একীভূত হলে বিশ্বের জনবহুল শহরগুলোতে উবার অ্যাপ থেকেই ফ্লাইট বুক করা সম্ভব হবে।
যদিও নির্দিষ্ট রুট ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে বিমানবন্দর–সংক্রান্ত রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে বলে জানিয়েছে জোবি। বর্তমানে ব্লেড ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বা নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রায় ১৯৫ ডলার ভাড়া নেয়। গত বছর প্রতিষ্ঠানটি নিউইয়র্ক ও দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

উবারের প্রত্যাশা, এই নতুন আকাশপথ সেবা ভ্রমণকে করবে আরও দ্রুত, আধুনিক ও ঝামেলামুক্ত।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ব্যস্ত শহরে উড়াল সেবা আনছে উবার

15 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com