1. admin@muktangannews24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ভারতীয় সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে; বিজিপি

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে। ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোববার বিকেলে তিনবিঘা করিডর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার ভোর পাঁচটার দিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাঁকে আটক করেন ৫১ বিজিবি ব্যাটালিয়ন টহল দলের সদস্যরা। আটক ওই বিএসএফ সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, আটক করা বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি মুঠোফোন জব্দ করা হয়। ঘটনার পর তাঁকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন এবং ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ জানিয়েছেন—কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরে জব্দ করা অস্ত্র, সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com