1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

অপহরণের ৬ দিন পর ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ প্রশাসন

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়ন এর বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়ার পথে ৬ দিন আগে জোরপূর্বক অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষার্থী তারাকান্দা থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে যায়।

আজ ২০জুন (শনিবার) অপহরণের ৬ দিন পর তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীকে উদ্ধার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে (১৪) বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের হাশিম উদ্দিনের ছেলে মনির হোসেন (১৯)। গত ১৪ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মনির হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ভজন চন্দ্র সরকার বাদী হয়ে তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মনিরসহ অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তারাকান্দা থানার ওসি মোঃ আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

অপহরণের ৬ দিন পর ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ প্রশাসন

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন