1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

পাসপোর্ট এনডোর্সমেন্ট এর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছেন:বাংলাদেশ ব‍্যাংক

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৯ বার পঠিত

মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এনডোর্সমেন্ট করার সর্বোচ্চ মাশুল ৩০০ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরের মে মাসে ব্যাংকগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বিদেশগামী যাত্রীদের সেবামূল্য এক হলো। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হয়ে গেল।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রা, নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারে। প্রতিটি বিক্রির তথ্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে যথাযথভাবে লিপিবদ্ধ (এনডোর্সমেন্ট) করা এবং মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের কাছ থেকে খেয়ালখুশিমতো চার্জ আদায় বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নেওয়া যাবে। বৈদেশিক মুদ্রার পরিমাণ যা-ই হোক না কেন, এই সীমার বেশি অর্থ আদায় করা যাবে না। প্রতিটি মানি চেঞ্জারকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এই এনডোর্সমেন্ট ফির চার্ট বা তালিকা প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি সংগ্রহের পর অবশ্যই তাকে একটি লিখিত রসিদ প্রদান করতে হবে। নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানকে এই ফির সঠিক হিসাব এবং নথিপত্র সংরক্ষণ করতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পাসপোর্ট এনডোর্সমেন্ট এর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছেন:বাংলাদেশ ব‍্যাংক

07 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন