1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত
চরফ্যাশনে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয়
সংবাদকর্মীদের  সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ বিকালে দলটির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দলের চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন,  সাংবাদিক নেতা শহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
দলের উপজেলা সেক্রেটারি  মাওলানা মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের  উপজেলা মিডিয়া, অফিস ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,
সাংবাদিকদের মুখ্য উদ্দেশ্য হলো সাংবাদিকতাকে অবলম্বন করে জন-মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখা। সে কারণে গণমাধ্যমকে জনগণ ভরসার শেষ ঠিকানা মনে করেন। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় চালানো হয় জেল-জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন। সাংবাদিক হত্যার ঘটনাও নতুন নয়। আইনি জটিলতাও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। মুক্ত সাংবাদিকতার চর্চাকে বাধাহীন করতে হলে এবং সাংবাদিকদের সুরক্ষা ও সব ধরনের সংকট নিরসনের জন্য সব সাংবাদিকের এক সারিতে দাঁড়াতে হবে। তাহলেই পরিশুদ্ধ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা যাবে এবং মুক্ত সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অবদান রাখার উদাহরণ সৃষ্টি করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

10 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com